1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

প্রধানমন্ত্রী’র সাথে রসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন- রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ সোমবার ( ৩১ জুলাই) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন। নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ পরমাণু জ্বালানী সরবরাহ বিষয়ে এসময় বিস্তারিত আলোচনা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাইল ফলকটির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রকল্পটির চলমান অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়। রসাটমের গণমাধ্যম ৩১ জুলাই রাতে প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

আলেক্সি লিখাচেভ বলেন, রূপপুর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশী সহকর্মীদের সঙ্গে যৌথভাবে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়- ফ্রেশ পরমাণু জ্বালানী হস্তান্তরের দ্বারপ্রান্তে এসে পৌছেছি। এর মাধ্যমে নির্মানাধীন রূপপুর এনপিপি একটি পারমাণবিক স্থাপনার মর্যাদা লাভ করবে, এবং বাংলাদেশ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশগুলোর বা ‘নিউকিয়ার কমিউনিটির’ সদস্য হবার গৌরব অর্জন করবে বলে জানান তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ উভয় দেশের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রসংগত: রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!