1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

রূপপুর এনপিপি’র গ্রিনসিটি থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন রুশ নারী

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
Oplus_131072
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রিনসিটির চারতলা ভবনের জানালা থেকে লাফ দিয়ে এক নারী রুশ নাগরিকের  মৃত্যু হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) ভোর ৪টায় গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত পোশতারুক সেনিয়া (৪০) রূপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন।
এ ঘটনার পরপরই গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
 জানা যায়, ওই রুশ নারী এবং তার স্বামী একই ফ্লাটে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির সিকিউরিটি সদস্যরা তাদের অফিসে নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে  ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ রুশ নারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন নিহতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!