1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
Oplus_131072
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সারসহ অন্যান্য সামগ্রী বিক্রি করায় ঈশ্বরদীতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত করে।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, পৌর শহরের মৌসুমি এন্টারপ্রাইজকে বেশি দামে সার বিক্রয়, ভাউচার ও স্টক রেজিস্ট্রার না থাকায় ৩০ হাজার টাকা, মুলাডুলি বাজারে মেসার্স মন্ডল এন্ড ব্রাদার্স বেশি দামে সার বিক্রয় করার অপরাধে ১২ হাজার টাকা, একই বাজারে ওষুধের দোকানে লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ঈশ্বরদী গুড় বাজারে আমজাদ গুড়ের দোকানে ভেজাল গুড় বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা এবং কাঁচা বাজারে আলুর দাম বেশী রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 অভিযানের সময় সহায়ক হিসেবে শাহিনুর রহমান, ঈশ্বরদী থানা পুলিশ  ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!