1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

কৃষি নীতিমালা বাতিল ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে ঈশ্বরদীতে কৃষকদের সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে
Oplus_131072
 সরকারের কৃষি নীতিমালা বাতিল ও ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরদীতে কৃষকদের সমাবেশ ও  সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বড় বটতলা মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ প্রগতিশীল কৃষক পরিষদের সমন্বয়ক ও জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা ।
লিখিত বক্তব্যে তিনি ১৩ দফা দাবী বাস্তবায়ন ও বিগত ফ্যাসিস্ট সরকারের কৃষি নীতিমালা বাতিলের দাবী জানিয়ে বলেন, ১৮ কোটি মানুষের তিন বেলা আহার যোগানের জন্য ফসল উৎপাদন কাজে নিয়োজিত কৃষক। হতদরিদ্র অবলা ও স্বল্পশিক্ষিত প্রান্তিক, মাঝারি ও উচ্চ বিত্ত সকলেই নানা ভাবে ক্ষতিগ্রস্ত। বন্যা ,অতিবৃষ্টি, খরা, ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি, লবণাক্ততা, রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হয় এদেশের কৃষক। কৃষি উৎপাদনে ব্যবহৃত   কৃষি উপকরণ ক্রয়ে নানা বৈষম্যের শিকার এদেশের কৃষক। এ পরিস্থিতিতে দেশের কৃষি খাতকে শক্তিশালী করতে কৃষি উপকরণ (সার, কীটনাশক,বীজ, বালাইনাশক, ও কৃষি যন্ত্রপাতি) সঠিক মূল্যে প্রাপ্তির নিশ্চয়তার ব্যবস্থা করতে হবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে কৃষি ঋণ মওকুফ, বিদ্যুৎ বিল এবং ডিজেলের মূল্য না বাড়ানো, ৬০ বছরের ঊর্ধ্বে কৃষকদের পেনশন ব্যবস্থা চালুর ঘোষণার দাবি জানান কৃষকরা ।
 এসময় জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ওরফে কূল ময়েজ, জাহিদুল ইসলাম ওরফে গাজর জাহিদ, আব্দুল জলিল কিতাব মন্ডল ওরফে লিচু কিতাব, আবু তালেব জোয়াদ্দার মৎস্য তালেব, বিএনপি নেতা শাহরিয়ার আহমেদ শহিদ সরদার, সাবেক ছাত্রনেতা হাফিজুল রহমান মুকুল, হাসিবুর রহমান বাঘা বিশ্বাস, শামসুল আলম ও আমিরুল ইসলামসহ শতাধিক কৃষক  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!