1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে ট্রাক -এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে
Oplus_131072
ঈশ্বরদী পৌর এলাকার কাচারীপাড়া মোড়ে ট্রাক-এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে এম্বুলেন্সের চালকসহ চারজন গুরুতর আহত হয়েছে।   বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ঝিনাইদহ থেকে রোগী বহনকারী এ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 
দুর্ঘটনায় ওই এ্যাম্বুলেন্সে থাকা রোগী ঝিনাইদহ হরিণাকুন্ড উপজেলার মুনসুর আলীর ছেলে আব্দুর রউফ (৫৩), আব্দুর রউফের স্ত্রী শিউলী বেগম (৪২), ছেলে রিজভী (১৯) এবং ড্রাইভার ইমরান (৩৫) গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাজশাহী মেডিকেলে তাদের স্থানান্তর করা হয়।
ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ড্রাইভার ইমরানের অবস্থা বেশি গুরুতর। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!