1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

পরিত্যক্ত অবস্থায় ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যৌথ অভিযানে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর জোয়ার্দার পাড়া এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, যৌথ অভিযান পরিচালনাকালে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর জোয়াদ্দার পাড়া মুলাডুলি কৃষি খামারের ভেতরে প্যারিস রেডে পাকা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে।

থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, এ সংক্রান্ত অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!