1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাটার সময় ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় মিজানুর রহমান মিজান (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার মুলাডুলিতে রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে। নিহত মিজান মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত মিজান তার মামার মুরগির খামার থেকে রেললাইন দিয়ে হেটে নিজ বাড়িতে আসছিল। এসময় তার দুই কানে হেডফোন লাগানো ছিল। ওই লাইনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।

মুলাডুলি রেলগেট কিপার কামরুল ইসলাম জানান, হেডফোন লাগিয়ে রেললাইনে হাটার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশ বাড়িতে নিয়ে যান।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মুলাডুলি স্থানটি সিরাজগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন। যে কারণে ঘটনাটি আমাদের জানা নেই। তবে বিষয়টি সিরাজগঞ্জ রেল থানাকে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!