1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

মাদকের অভিযানে ঈশ্বরদীতে ৮০০ পিচ ইয়াবাসহ ২ জন আটক

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ‘খ সার্কেল’ এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে ঈশ্বরদী রিক্সা সমিতির মার্কেটের ফলের দোকানের সামনে শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ী পাবনা সদর থানার কাশীপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের পুত্র আলামিন ওরফে মুন্না (৩২) এবং সুজানগর থানার খানপাড়া গ্রামের আইয়ুব আলীর পুত্র আনোয়ার হোসেন শামীমকে এসময় আটক করা হয়।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, ঈশ্বরদী রেল বাজারের রিক্সা সমিতি মার্কেটের ফলের দোকানের সামনে ঈশ্বরদী বাইপাসগামী একটি স্কুটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাসী চালিয়ে ওই দুই মাদক পাচারকারীর কাছে ৮০০ পিচ ইয়াবা পাওয়া যায়। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত স্কুটি মোটরসাইকেলটি জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!