1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের রিপ্লেসমেন্ট ইউরেনিয়াম এসেম্বল স্টিক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক বা তেজস্ক্রিয় জ্বালানির একটি রিজেক্টেড স্টিকের রিপ্লেসমেন্ট ঢাকা থেকে কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে। শুক্রবার সকাল ৭টার দিকে তেজস্ক্রিয় জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসানের নের্তৃত্বে একটি সেটি গ্রহন করা হয়।

ড. জাহেদুল হাসান বলেন, বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য তেজস্ক্রিয় জ্বালানির (ইউরেনিয়াম) রিপ্লেসমেন্ট স্টিক বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে এই চালান ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছে।

তিনি আরও জানান, গত বছর পর্যায়ক্রমে প্রথম ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে পৌছে। প্রথম ইউনিটের স্টার্টআপ চলমান রয়েছে। এই কার্যক্রমে সময় লাগে ৯ থেকে ১২ বার মাস। নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল হ্যান্ডেলিং ও কাজ করার সময় একটি বাঁকা হয়ে যায়। যেটা আমরা রিজেক্ট করি। রিজেক্টেড ইউরেনিয়াম এসেম্বল স্টিক রাশিয়া থেকে রিপ্লেসমেন্ট হয়ে এসেছে। ইউরেনিয়ামের এসেম্বলের রিজেক্টেড স্টিকটি রাশিয়া ফেরত নিয়ে যাবে বলে জানান তিনি।

ঈশ্বরদী থানার অফিসার শহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

প্রসংগত: প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রূপপুরে পৌঁছে। গত অক্টোবরেই প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে প্রথম ইউনিটে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!