1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে রেললাইনের পিন খোলার সময় সরঞ্জামসহ হাতেনাতে আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে রেল লাইনের পিন খোলার সময় হাতেনাতে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন ও রেলের কর্মচারীরা। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল সায়েনউদ্দিন মোড় সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিকে চোর মনে করা হচ্ছে। এসময় তার কাছ থেকে রেলের পিন খোলার সরঞ্জাম, চাইনিজ কুড়াল, খোলা পিন উদ্ধার করা হয়। আটককৃত সজিবুল ইসলাম (২২) কুষ্টিয়া উপজেলার দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের মহাবুল ইসলামের ছেলে। তবে সে ঈশ্বরদীর জয়নগরে নানার বাড়িতে থাকে।

স্থানীয়রা জানান, রেল লাইনে কেউ না থাকার সুযোগে আটককৃত সজিবুলসহ তার আরও দুই সহযোগী লাইনের পিন খুলছিল। এসময় হটাৎ পাশের এলাকার কলম হোসেনের ছেলে কনকসহ তার বন্ধুরা রেল লাইনে উঠলে তিনজনকে পিন খুলতে দেখে। তারা চিৎকার করলে আরও লোকজন জড়ো হয়ে ধাওয়া করে। এসময় দুজন পালিয়ে গেলেও সজিবুলকে আটক হয়।

এদিকে সজিবুলকে আটকের খবর পেয়ে তাৎণিক ছুটে আসে রেল লাইনের কর্মচারীরা ও পাকশী ফাঁড়ির পুলিশ সদস্য মুকুল হোসেন। পরে রেলওয়ে থানায় (জিআরপি) সজিবুলকে সোপর্দ করে রেল কর্মচারীরা।
এলাকাবাসীরা জানান, এভাবে রেললাইন থেকে পিন খুলে নেওয়া হলে রেললাইনে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা থাকে। এলাকাবাসীরা এদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ।

ঈশ্বরদী জিআরপি থানার এসআই আবু সাঈদ জানান, এলাকাবাসী এবং রেলের কর্মচারীরা একজনক ধরে ঈশ্বরদী জিআরপি থানায় নিয়ে আসে। রেললাইনের পেনডেল কিপ চুরি করার দায়ে থানায় মামলা দায়ের এবং সহযোগীদের সনাক্ত করে আটকের পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!