1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ট্রেন দেখে ঘরে ফেরা হলো না নানা-নাতনির

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ঈদের ছুটিতে নানার বাড়ি বেড়াতে এসেছিল পাঁচ বছরের শিশু মুনতাহার। নানা বাবুল সরদার নাতনিকে নিয়ে গিয়েছিল ট্রেন দেখাতে। কিন্তু সেই ট্রেন দেখে আর ঘরে ফেরা হলো না দুজনের। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজনই।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের বাঘইল দোতালা সাঁকোর ওপরে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসেছিলেন মুনতাহার। বৃহস্পতিবার সন্ধ্যায় নানা বাবুল সরদার তাকে নিয়ে বঘাইল দোতালা সাঁকোর ওপরে উঠে। এসময় ট্রেনের একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাবুল সরদার। মুনতাহারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুনতাহার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের ইসমাইল হোসেনের কন্যা।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, নাতনিকে ট্রেন দেখাতে এসে সান্টিং ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!