1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে বইছে মাঝারি তাপপ্রবাহ, পারদের কাঁটা ৩৯.৮ ডিগ্রীতে

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাঝারি তাপপ্রবাহ। শুক্রবার (২৮ মার্চ) বিকেল তিনটায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রী রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপপ্রবাহ বাড়লেও গরমের তীব্রতা তেমনভাবে অনুভূত হচ্ছে না।

গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া দিনমজুর ও রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে। তবে রাতে তাপমাত্রা কমে যায়। শুক্রবার ভোরেও শীতে কাঁথা-কম্বল জড়িয়ে ঘুমাতে হয়েছে।

এরআগে চলতি মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঈশ্বরদীর ওপর দিয়ে প্রবাহিত হয় মৃদু তাপপ্রবাহ। গত ১৬ মার্চ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক নাজমুল হক রঞ্জন জানান, শুক্রবার থেকে ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। পারদের কাঁটা ওঠেছে ৩৯ দশমিক ৮ ডিগ্রীতে। অর্থাৎ তীব্র তাপপ্রবাহের কাছাকাছি। যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আগামীকাল থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!