1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে
Oplus_131072
“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” বিষয়কে প্রতিপাদ্য করে ঈশ্বরদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় এই পাঁচ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মননা প্রদান অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আক্তার। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।
 একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা  আরডিও রাজিবুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বিউল্লা মানিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলমসহ সূধী জন।
 অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চায়না বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ডলি খাতুন, সফল জননী নারী ক্যাটাগরীতে নুরজাহান ইসলাম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শেফালী বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আসমাউল হুসনা হিয়াকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!