1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরদীতে উদ্যোক্তা মেলার উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে ঈশ্বরদীতে অনুষ্ঠিত হচ্ছে উদ্যোক্তা মেলা। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে চারদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, বৈষমবিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ববি সরদার, ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম মুকুল ও কাশেম প্রামানিক। সঞ্চালনা করেন স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলী। এসময় পাবনা ও ঈশ্বরদীর সাংবাদিক ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

মেলায় ২২ টি স্টলের মাধ্যমে উদ্যোক্তারা বাহারি পন্য সামগ্রী এবং নিজেদের তৈরী খাবার প্রদর্শন ও বিক্রি করছেন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!