1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

দ্রুতগতি সম্পন্ন ট্রাকের ধাক্কায় ঈশ্বরদীতে নাহিদ প্রামাণিক (২০) নামে এক অটো ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া কালিকাপুরস্থ পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ প্রামানিক পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়া বাড়ি গ্রামের সুমন প্রামাণিকের ছেলে।

প্রত্যদর্শীরা জানায়, দাশুড়িয়া থেকে পাবনা অভিমুখে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল একটি ট্রাক। অপরদিকে কালিকাপুর থেকে দাশুড়িয়া আসছিল অটোভ্যানটি। অটোভ্যান পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদ মারা যায়।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় সনাক্ত করেছে। এ বিষয় আইনগত পদপে গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!