ঈশ্বরদীতে সাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা’র ১৪তম বর্ষপূতি উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে আড়ম্বর পরিবেশে শহরের পোস্ট অফিস মোড়স্থ একটি রেস্টুরেন্টে কেক কাটা এবং আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয়।
সভাপতিত্ব করেন মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হোজ্জাতুল্লা হীরা। প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য এবং পাবনা জেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। সঞ্চালনা করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন।
বিশেষ অতিধি ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, দৈনিক উত্তর জনতার সম্পাদক ববি সরদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি শেখ মেহেদী হাসান, দৈনিক মানবকন্ঠ ও জাগো নিউজের প্রতিনিধি শেখ মহসীন, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, সোহেল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, বায়েজিদ বোস্তামি, মাহফুজুর রহমান প্রমূখ।