1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ঈশ্বরদীতে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। এতে ওই তিন দোকানের মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো শরিফুল ইসলামের জিনস ফ্যাশন, আলমগীর হোসেনের মাস্টার টেইলার্স ও মিতালি কসমেটিকস এবং আব্দুল হালিমের মোহন গার্মেন্টস।

রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আওতাপাড়া বাজারে হঠাৎ একটি গার্মেন্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন ছড়িয়ে কসমেটিকস দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনের সূত্রপাত ও য়তি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!