1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

জনদুর্ভোগ কমাতে ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে সড়কের ও বাজারের দু’পাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার পৌর প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের ১ নম্বর গেট থেকে চাঁদ আলী মোড় পর্যন্ত শতাধিক দোকান এবং বাজারের ভেতরে ফুটপাতের ওপর স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়।

পৌরসভা সূত্র জানায়, বছরের পর বছর শহরের ব্যস্ততম বাজার এলাকার প্রধান সড়কের দু’পাশের ফুটপাত দখল করে রেখেছিলেন ব্যবসায়ীরা। বিভিন্ন ধরনের দোকান ও হোটেলের সামনের ড্রেন ও রাস্তার অংশ দখল করে রান্নার চুলা বসিয়ে, মালপত্র রেখে সংকুচিত করে ফেলা হয়েছিল সড়ক। এরআগে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও এসব স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহন করেননি। পৌরসভায় প্রশাসক নিয়োগের পর অবৈধভাবে গড়ে উঠা এসব স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ না মানায় বুধবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান শুরু করেছে।

এদিকে বৃুহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বাজারে শিল্প ও বণিক সমিতির অফিসে ব্যবসায়িকদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস। এসময় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ, পৌর পরিষদের সম্মানিত সদস্য, পৌর নির্বাহী কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, গোপাল মার্কেটের স্বত্বাধিকারী নান্নু, ব্যবসায়ী মাহমুদুল হাসান জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় সাধারণ ব্যবসায়ী ও নাগরিকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পৌর প্রশাসক সুবীর কুমার দাশ বলেন, ব্যস্ততম সড়কের ফুটপাত এমনকি ড্রেনের ওপরের অংশ দখল করে দোকানপাট, হোটেলের চুলা বসানো হয়েছে। এতে সড়ক সংকুচিত হয়ে পড়ায় বেড়েছে যানজট। জনদুর্ভোগ কমাতে এ অভিযান চালানো হচ্ছে। তিনি পৌরসভার সংশ্লিষ্ট বিভাগকে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!