1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে “বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ” এর আত্মপ্রকাশ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে “বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ” নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলি করে হত্যাচেষ্টা মামলায় বিএনপি ও অংগ সংগঠনের সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সমন্বয়ে “বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ” নামে নতুন এই সংগঠন আত্মপ্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে সংগঠনে ১০ জনকে সমন্বয়ক ও ২১ জনকে সদস্য করে নেতৃবৃন্দের পরিচিতি প্রকাশ করা হয়।

কারামুক্ত সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে তার সন্ত্রাসী ও গুন্ডাবাহিনী দ্বারা সারা দেশের মতো আমরাসহ ঈশ্বরদীর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকারের আমলেও নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন এই মামলায় সদ্য জামিনপ্রাপ্ত নেতা-কর্মীরা। এছাড়াও আরও ৯ জন নেতা ফাঁসির সাজা মাথায় নিয়ে কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। এসময় ওই ৯ জন নেতার মুক্তি দাবি করে বলা হয়, তাদের দ্রুত মুক্তি দেওয়া না হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

কারামুক্ত নেতারা বলেন, ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি তাদের বাদ দিয়ে গঠন করার চেষ্টা করলে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। বসন্তের কোকিল বা অযোগ্য কাউকে নেতা বানানোর চেষ্টা করলে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা তা কখনো মেনে নেবে না।

বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ কেন গঠন করা হলো এমন প্রশ্নের জবাবে তারা বলেন, হাবিবুর রহমান হাবিব ভাইকে পাবনা জেলা বিএনপি’র আহবায়ক করে এলাকার বিএনপিকে শক্তিশালী করার জন্য কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। কারামুক্তির পরে আমরা প্রত্যাশা করেছিলাম জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব আমাদের ডেকে নিয়ে বসবেন। কিন্তু হাবিব ভাই এখনো সেটি করেননি। দীর্ঘদিন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র কোন কমিটি নেই। অথচ ঈশ্বরদী মহিলা কলেজের গভর্নিং বডির আহব্বায়ক হয়েছেন হাবিব ভাই, সেটি ঠিক আছে। কিন্তু ঈশ্বরদীর বিএনপি’র পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে এবং কারো সাথে আলোচনা না করে আজমল হোসেন সুজনকে সেই কমিটিতে নেওয়া হয়েছে, সেটি মেনে নেওয়া যায় না।

এসময় বিগত সরকারের শাসনামল ও জুলাই-আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ্যতা কামনা করা হয়।

শেখ হাসিনার ট্রেন বহরে হামলার ঘটনায় সদ্য কারামুক্ত প্রায় সকল নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!