1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

পৌরসভার সেবা প্রদানে ভোগান্তি ও কর বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

“ঈশ্বরদী নাগরিক রক্ষা আন্দোলন” এর ব্যানারে প্রথম শ্রেণীর ঈশ্বরদী পৌরসভা কর্তৃক নাগরিকদের সাথে জালিয়াতি, বিধি বহির্ভূত অর্থ আদায়ের অভিযোগ ও সেবা প্রদানে ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী বাজারের ১নং গেটে মানববন্ধন কর্মসূচি পালন ও পরে স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে ব্যবসায়ী, রিকশাচালক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পৌরবাসীর স্বাক্ষরকৃত ১৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পৌরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর প্রদান করেন।

মানববন্ধনে বিগত বছরগুলোতে পৌরসভার মাত্রাতিরিক্ত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি, তিন বছরের মধ্যে দুইবার হোল্ডিং নাম্বার প্রদান বাবদ বিনা রশিদে নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়, জন্ম সনদ প্রদানে ঘুষ গ্রহণ, জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা, ভাঙাচোরা রাস্তাঘাট ইত্যাদি বিষয়ে ক্ষুব্ধ নাগরিকগণ বক্তব্য রাখেন। দুর্নীতি ও লুটপাট বন্ধ করে ঈশ্বরদী পৌরসভাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পাশাপাশি নাগরিক বান্ধব করে গড়ে তোলার দাবি জানানো হয়। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তৌহিদুর রহমান।

“ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলন” এর সুলতান মাহমুদ খান বিদ্যুৎ বলেন, আমরা পৌর প্রশাসকের পাশাপাশি পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের পাবনা শাখার উপ-পরিচালক কার্যালয়ে স্মারকলিপির অনুলিপি পৌঁছে দিয়েছি।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, আমি দায়িত্ব গ্রহনের পরে আলোচনা সাপেক্ষে তিন মাসের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। যা পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানানো হবে। স্মারকলিপির মাধ্যেম জানানো দাবিগুলোর ভিত্তিতে পৌরবাসীকে সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব।

এদিকে নতুন পৌর প্রশাসক শুক্রবার সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ময়লা নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!