1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

দুর্গাপূজাকে কেন্দ্র করে ঈশ্বরদীতে মন্দির-মন্ডপে মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরাবরের মতো এবারও পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নের্তৃত্বে উপজেলার মন্দির-মন্ডপে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারবাহিকতায় শনিবার (২৮ অক্টোবর) ঈশ্বরদীর কেন্দ্রীয় মৌবাড়ি দূর্গা মন্দিরে মতবিনিময় অনুষ্ঠানে মেহেদী হাসান মন্দিরের নিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমার বড় ভাই পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু’র নির্দেশে উপজেলার ৩২টি পূজা মন্ডপে মতবিনিময় করছি। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের তৎপরতার পাশাপাশি আমরাও তৎপর রয়েছি। মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটতে পারে এমন খবর পেলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নিব। একজন মুসলমান হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। আমাদের ধর্মে কোথায়ও বলা নেই, অন্যের ধর্ম অনুষ্ঠানে বাধা দিতে হবে বা পেশী শক্তি ব্যবহার করতে হবে। গ্যঞ্জাম বা অন্য ধর্ম নিয়ে কটুক্তি করা এগুলোও ইসলাম ধর্মে নেই। কোন অপশক্তি যেন পূজায় বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য দায়িত্বের জায়গা থেকে আমাদের বসে থাকার সুযোগ নেই। সঞ্চালনা করেন গোবিন্দ চৌধুরী ও মিলন রবিদাস।

অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সমর কর্মকার, রাজেশ কুমার সরাফ, প্রবীর বিশ্বাস, দেবদুলাল রায়, সুবাস চন্দ্র পাল, বিমল চৌধুরী, মাধব চন্দ্র পাল, কার্তিক কুন্ডু, সুমন সাহা প্রমূখসহ স্থানীয় নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!