1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ছাত্র-জনতার আন্দোলনে হামলা : ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মাসুদ রানা ওরফে জি এস রানাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী পৌর পাড়া (মধ্য অরোণকোলা) থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে বলে ঈশ্বরদী থানা নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত রানা ওই এলাকার আকমল হোসেনের পুত্র।

এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে গুলি করে ৪ জনকে আহত, ভাংচুর, লুটপাট এবং পিটিয়ে অন্তত ১৫ জনকে মারাক্তকভাবে আহত করা হয়। এ ঘটনায় ১৯ আগস্ট ঈশ্বরদীর শৈলপাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া নজরুল ইসলাম বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০জনকে আসামী করে মামলা দায়ের করেন। ১২ নম্বর মামলায় মাসুদ রানা ৪ নং এজাহার নামীয় আসামী।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃৃত্বে পিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, মামলা হওয়ার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। মামলার সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!