1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীর আরামবাড়ীয়ায় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে-মন্দিরে মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সমাগত। আগামী ২ সেপ্টেম্বর বুধবার ভোরে অমাবস্যা তিথিতে মহালয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা প্রচারিত হবে। এবারের পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নের্তৃত্বে উপজেলার মন্দিরে-মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। 

এরই ধারবাহিকতায় রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়ায় পূর্বপাড়া শিব-দুর্গা মন্দির, বাজারপাড়া দুর্গা মন্দির, মধ্যপাড়া বারোয়ারী দুর্গা মন্দির ও রায়পাড়া দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন মেহেদী হাসান। সমন্বয় করেন গোবিন্দ চৌধুরী।

এসময় মন্দিরের নিরাপত্তায় সকলের সহযোগিতা কামনা করে মেহেদী হাসান বলেন, আমার বড় ভাই পৌর বিএনপির সভাপতি জাকারিয়া পিন্টুর নির্দেশে উপজেলার মন্দিরে-মন্দিরে মতবিনিময় করছি। মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন খবর পেলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নিব। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের তৎপরতার পাশাপাশি আমরাও তৎপর রয়েছি।

স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,  আমাদের হিন্দু ভাইয়েরা যেন সুষ্ঠুভাবে পূজা করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কোন ঝামেলা সৃষ্টি হলে আপনারা দলবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করবেন না। দুই-একজন মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। না হলে আমাকে জানাবেন।

মেহেদী আরও বলেন, দুর্গা পূজায় যেন কোন ঝামেলা না হয় সেজন্য আমরা একটি হোয়াটসআপ গ্রুপ খুলেছি। পূজার সকল কর্মকান্ড এবং সমস্যা হলে ছবি তুলে গ্রুপে ম্যাসেজ দিবেন।

এসময় পূর্ব পাড়া মন্দির কমিটির সভাপতি সঞ্জয় সরকার, সম্পাদক জগন্নাথ সরকার, মধ্যপাড়া বারোয়ারী দুর্গা মন্দির অনঙ্গ কুন্ডু,  অমল সরকার, সুকুমার সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক নাথুরাম কুন্ডু, সাংবাদিক সুমন পাল প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় ঈশ্বরদী উপজেলা ও সাঁড়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!