1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে নবাগত ডিসি’র সাথে সুশীল সমাজের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

পাবনার নবাগত জেলা প্রশাসক মফিজুল ইসলাম এর সাথে ঈশ্বরদীতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, উপজেলা বিএনপি’র আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, আমরা জনগণের সেবক। আমাদের দ্বারা মানুষ যাতে হয়রাণির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

প্রকৌশলী এনামুল কবীর, উপজেলা জাময়াতের আমির ডা: নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ববি সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি সিয়াম, রাফিউল ইসলাম অন্তু প্রমূখ এসময় বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!