1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক রাতভর অভিযানে উদ্ধার: ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০

ঈশ্বরদীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংগালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর ২০ দিন বাকি। তাই তড়িঘড়ি করে চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত সমানতালে কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

পঞ্জিকা অনুযায়ী, আগামী ৮ অক্টোবর ষষ্ঠীতিথিতে রাত ১২টা ১৬ মিনিটের মধ্যে দেবী দূর্গা প্রতিমা আসনে অধিষ্ঠিত হবেন। এবারের তিথি অনুযায়ী মহাষ্টমী ও মহানবমী এবং মহানবমী ও বিজয়া দশমী একই দিনে পড়েছে। বিজয়া দশমী পালিত হবে ১২ অক্টোবর। এদিন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

সরেজমিনে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দেখা গেছে, মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। শহরের ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে এবং কর্মকারপাড়া মাতৃ মন্দিরে গিয়ে দেখা যায় শিল্পীরা প্রতিমা তৈরির কাজ করছেন। এখন কাদামাটি দিয়ে প্রতিমার দো-মাটির কাজ চলছে। দো-মাটি শুকিয়ে গেলে শুরু হবে রঙের কাজ।

প্রতিমা কারিগর গণেন পাল বলেন, মাটির কাজ শেষ পর্যায়ে। প্রতিমায় যে ডিজাইনগুলো লাগানো হয়েছে সেগুলো দেখা হচ্ছে। সমস্যা থাকলে পরিবর্তন করা হচ্ছে। এরপর রঙের কাজ শুরু হবে। একেকটি প্রতিমায় রং করতে দুই দিন সময় লাগে। যেহেতু হাতে সময় কম। তাই দিনরাত কাজ করতে হচ্ছে।

প্রসঙ্গত, ঈশ্বরদীতে গত বছর ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবারে জয়নগর দাশপাড়ায় পূজা না হলেও পৌর এলাকার অরোণকোলায় নতুন করে একটি পূজা মন্ডবে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!