1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপপুর পারমানবিকের গ্রীন সিটিতে দুই রুশের সংঘর্ষে নিহত ১, আইসিইউতে ১ ঈশ্বরদীতে চুরির চেষ্টা: গণপিটুনিতে নিহত ১, দোকান মালিকসহ আহত ৩ ঈশ্বরদীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড

ঈশ্বরদীতে চুরির চেষ্টা: গণপিটুনিতে নিহত ১, দোকান মালিকসহ আহত ৩

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির চেষ্টার সময় স্থানীয় জনতার গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের ধারালো অস্ত্রের হামলায় দোকান মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাত প্রায় ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন (৩২) একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সুমন চুরির উদ্দেশ্যে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে প্রবেশ করেন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ শুনে হবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আহত হবিবুল ইসলাম ও তার দুই ছেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!