1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপপুর পারমানবিকের গ্রীন সিটিতে দুই রুশের সংঘর্ষে নিহত ১, আইসিইউতে ১ ঈশ্বরদীতে চুরির চেষ্টা: গণপিটুনিতে নিহত ১, দোকান মালিকসহ আহত ৩ ঈশ্বরদীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড

পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ডিবির ওসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সুজানগর উপজেলার চিনাখড়া কারিগরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শাজাহান শেখ (৫০), পিতা: মৃত শুকুর শেখ। স্থায়ী ঠিকানা: বাবুপাড়া (কাশিনাথপুর), থানা-সাঁথিয়া; বর্তমান ঠিকানা: চিনাখড়া (কারিগরপাড়া), থানা-সুজানগর, জেলা-পাবনা।

এছাড়া মো. রুহুল আমিন শেখ (৩৭), পিতা: মৃত সোরহাব শেখ, সাং-বাবুপাড়া (কাশিনাথপুর), থানা-সাঁথিয়া, জেলা-পাবনা।

তল্লাশিকালে শাজাহান শেখের কাছ থেকে ৪০ পিস এবং রুহুল আমিন শেখের কাছ থেকে ৪০ পিস, মোট ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি শাজাহান শেখের হেফাজত থেকে ইয়াবা বিক্রির ৩ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সুজানগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!