1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপপুর পারমানবিকের গ্রীন সিটিতে দুই রুশের সংঘর্ষে নিহত ১, আইসিইউতে ১ ঈশ্বরদীতে চুরির চেষ্টা: গণপিটুনিতে নিহত ১, দোকান মালিকসহ আহত ৩ ঈশ্বরদীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড

ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি মো. আকবর খান (৩০)। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮  জুলাই) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আকবর খানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৫ জুলাই ফরিদপুর থেকে মাছ বিক্রি শেষে নিজ জেলা নাটোরে ফিরছিলেন এক মৎস্য ব্যবসায়ী। পথে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী এলাকায় কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ২৬ জুলাই ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আকবর খানকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!