1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপপুর পারমানবিকের গ্রীন সিটিতে দুই রুশের সংঘর্ষে নিহত ১, আইসিইউতে ১ ঈশ্বরদীতে চুরির চেষ্টা: গণপিটুনিতে নিহত ১, দোকান মালিকসহ আহত ৩ ঈশ্বরদীতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র দুটি কীভাবে সেখানে এলো এবং কারা ফেলে গেছে, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্যারিস রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করে ঈশ্বরদী থানা-পুলিশ।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কারা সেখানে রেখে গেছে কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!