1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি রেল পুলিশের অভিযানে তিতুমীর এক্সপ্রেসে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: জাকারিয়া পিন্টু রসাটমের নতুন রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা রূপপুরে পারমাণবিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি যাচাই, অনুষ্ঠিত জরুরি সাড়াদান অনুশীলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

রাশিয়ার এসএমআর-ভিত্তিক ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্ধারিত রিফুয়েলিং-এর জন্য প্রস্তুত

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
Oplus_16908288

রাশিয়ার ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘একাডেমিক লামানোসভ’-এর ১ নম্বর ইউনিটটি নির্ধারিত দ্বিতীয় রিফুয়েলিং এর জন্য প্রয়োজনীয় জ্বালানী সরবরাহ সম্পন্ন করেছে রসাটমের ফুয়েল ডিভিশন। রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

১ নম্বর ইউনিটের প্রথম রিফুয়েলিং করা হয় ২০২৩ সালের শেষের দিকে। ২০২৪ সালে বিদ্যুৎ কেন্দ্রটির ২ নম্বর চুল্লীর রিফুয়েলিং সম্পন্ন হয়। দ্বিতীয় চুল্লীর পরবর্তী নির্ধারিত রিফুয়েলিং করা হবে ২০২৭ সালে।

রসাটমের ফুয়েল ডিভিশনের অধীনস্থ ইলেকট্রোস্তালের ‘এলেমাশ’ মেশিন-বিল্ডিং প্ল্যান্টে এই পারমাণবিক জ্বালানী তৈরি করা হয়েছে। ডেলিভারির আগে ফুয়েল অ্যাসেম্বলিগুলোর গ্রহণযোগ্যতা পরীক্ষা এবং প্রযুক্তিগত পরিদর্শন সম্পন্ন করে প্রত্যয়ন পত্র প্রদান করে রাশিয়ান মেরিটাইম রেজিস্টার অব শিপিং।

আলাস্কার কাছাকাছি এবং বেরিং প্রনালীর অপর তীরে রাশিয়ার চুকোতকা অঞ্চলে ‘একাডেমিক লামানোসভ’ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করছে। এতে রয়েছে দু’টি কেএলটি-৪০এস (KLT-40S) মডেলের এসএমআর।

প্রচলিত বৃহৎ ও স্থলভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সাধারণত প্রতি ১২ থেকে ১৮ মাস অন্তর আংশিক জ্বালানি পরিবর্তনের প্রয়োজন হয়। অন্যদিকে, কেএলটি-৪০এস মেরিন চুল্লীগুলোর সম্পূর্ণ জ্বালানী পরিবর্তন করতে হয় কয়েক বছর পর পর। এই সময় পুরো চুল্লীর কোরটি নামিয়ে নতুন জ্বালানী লোড করা হয়।

উভয় চুল্লীতে প্রথম পূর্ণ রিফুয়েলিং চক্র সমাপ্ত হওয়া এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রথম পূর্ণ রিসাইকেল চক্র নির্ধারিত সময়সূচী অনুযায়ী সফলভাবে সম্পন্ন হওয়া রসাটমের ভাসমান এসএমআর প্রযুক্তির দীর্ঘমেয়াদী পরিচালন সক্ষমতাকে প্রমান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!