1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি রেল পুলিশের অভিযানে তিতুমীর এক্সপ্রেসে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: জাকারিয়া পিন্টু রসাটমের নতুন রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা রূপপুরে পারমাণবিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি যাচাই, অনুষ্ঠিত জরুরি সাড়াদান অনুশীলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসদৃশ পাউডারসহ মো. জাকির হোসেন (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

পাকশী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে রাজশাহী রেলওয়ে থানার একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বনলতা এক্সপ্রেসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার অতিক্রমকালে “ঢ” বগির পশ্চিম পাশের করিডোরে জাকির হোসেনকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত চেক লুঙ্গির নিচে আন্ডারওয়্যারের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি সাদা পলিথিনের প্যাকেট থেকে ১০০ গ্রাম হেরোইনসদৃশ পাউডার উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক মাদকটি জব্দ করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত জিল্লার রহমানের ছেলে।

এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৫, তারিখ ২৯ আগস্ট ২০২৬; জিআর নম্বর ২৮। পরে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!