1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি রেল পুলিশের অভিযানে তিতুমীর এক্সপ্রেসে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: জাকারিয়া পিন্টু রসাটমের নতুন রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা রূপপুরে পারমাণবিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি যাচাই, অনুষ্ঠিত জরুরি সাড়াদান অনুশীলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে সিল্কসিটি ট্রেনে ওঠার সময় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ। ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন—সেফালী বেগম (৩২), রোজিনা আকতার (২৫), মায়া ওরফে সুবর্ণা (২২) ও রুপালী (২২)।

এজাহার সূত্রে জানা যায়, নাটোরের লালপুরের আজিজা খাতুন টাঙ্গাইলে ননদের বাড়িতে যাওয়ার জন্য সিল্কসিটি ট্রেনে উঠছিলেন। এ সময় আসামিরা ইচ্ছাকৃতভাবে ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করে। একপর্যায়ে ধাক্কার সুযোগে সেফালী বেগম তাঁর গলায় থাকা ‘এল’ অক্ষরযুক্ত লকেটসহ ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।

আজিজা খাতুন চিৎকার করলে যাত্রীরা রোজিনা, মায়া ও রুপালীকে আটক করেন। পরে ট্রেনে পালিয়ে যাওয়া সেফালীকেও যাত্রীদের সহায়তায় পুলিশ আটক করে।

এ ঘটনায় আজিজা খাতুন ঈশ্বরদী থানায় চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আটক নারীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে আটক চার নারীকে উত্তেজিত জনতা মারধর করলে তারা আহত হন। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!