1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি রেল পুলিশের অভিযানে তিতুমীর এক্সপ্রেসে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: জাকারিয়া পিন্টু রসাটমের নতুন রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা রূপপুরে পারমাণবিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি যাচাই, অনুষ্ঠিত জরুরি সাড়াদান অনুশীলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
Oplus_16908288

ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ইন্দোনেশিয়ার চলমান পারমাণবিক শক্তি কর্মসূচির জন্য একটি উন্নত রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা নিয়ন্ত্রন কাঠামো তৈরিতে ইন্দোনেশিয়াকে সহযোগিতা প্রদান করছে রাশিয়া। এরই অংশ হিসেবে সম্প্রতি জাকার্তায় উভয় দেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বলে রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাশিয়ার পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা রোসটেকনাদজর-এর উপপ্রধান অ্যালেক্সি ফেরাপন্তভ, ইন্দোনেশিয়ার পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ সংস্থার (BAPETEN) এবং পরিবহন মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দসহ রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন।

আলোচনায় দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড বিবেচনা করার পাশাপাশি রাশিয়ার লাইসেন্সিং ও তদারকি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নিরাপত্তা বিধিমালা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়।

অ্যালেক্সি ফেরাপন্তভ পারমাণবিক স্থাপনার পুরো জীবনচক্র নিয়ন্ত্রণে রাশিয়ার দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

BAPETEN-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আরিফিন বলেন, ইন্দোনেশিয়া একটি নির্ভরযোগ্য ও কার্যকর পারমাণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রোসটেকনাদজর-এর সাথে আরও গভীর সহযোগিতা এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রক অভিজ্ঞতা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে, ইন্দোনেশিয়ায় রসাটম কার্যালয়ের প্রধান আনা বেলোকোনেভা জানান, পারমাণবিক প্রকল্পের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রন কাঠামো প্রস্তুতিতে ইন্দোনেশিয়াকে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করতে রাশিয়া তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করতে সম্পূর্ণ প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!