1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি রেল পুলিশের অভিযানে তিতুমীর এক্সপ্রেসে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: জাকারিয়া পিন্টু রসাটমের নতুন রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা রূপপুরে পারমাণবিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি যাচাই, অনুষ্ঠিত জরুরি সাড়াদান অনুশীলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে ২ হাজার ৭০০ কৃষকের মধ্যে বিনামূল্যে মৌসুমি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় সরকারের কৃষিবান্ধব নীতির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন খরচ কিছুটা কমবে এবং মৌসুমি ফসল চাষে তারা আরও উৎসাহিত হবেন।

তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারি সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। স্বল্প খরচে অধিক উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের জন্য প্রণোদনা ও কৃষি সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইনবিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুমসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!