1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি রেল পুলিশের অভিযানে তিতুমীর এক্সপ্রেসে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে: জাকারিয়া পিন্টু রসাটমের নতুন রেডিওফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে পরীক্ষামূলক উৎপাদন শুরু চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা রূপপুরে পারমাণবিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি যাচাই, অনুষ্ঠিত জরুরি সাড়াদান অনুশীলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

ঈশ্বরদীতে বিএনপির ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গোপনে গঠন করা হয়েছে—এমন অভিযোগ তুলে দলটির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে সেখান থেকে তাঁরা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ।

মিছিলে অংশ নেওয়া নারী ও পুরুষ নেতাকর্মীদের হাতে ঝাড়ু, প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন দেখা যায়। সমাবেশে ক্ষুব্ধ নেতারা অবিলম্বে ঘোষিত ‘পকেট কমিটি’ বাতিল করে ত্যাগী ও রাজপথের কর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

সমাবেশে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত কোনো অবৈধ কমিটি তৃণমূল বিএনপি মেনে নেবে না, মানবেও না।” বক্তারা আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে গোপনে একপেশেভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদেই তাঁদের এই কর্মসূচি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সদস্যসচিব বিষ্টু কুমার সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সেন্টু সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা টুটুল সরদার, সাঁড়া ইউনিয়নের বিএনপি নেতা আক্কাস আলী খান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তৌফিক ইমাম সোহেল এবং উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য ও বিএনপি নেতা জাকির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুকুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পাবনা জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান, পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ আব্দুল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমেদ জুয়েল, যুবদল নেতা বেলাল খান, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন, পৌর ছাত্রদল নেতা মোহন ও রিশাদ হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

এর আগে, গত ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদনসংক্রান্ত বিজ্ঞপ্তি গত ২২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ঈশ্বরদীর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয় এবং বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!