1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ফের বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ১১ হাজার টাকা

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

দেশের বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় ছয় দিনের ব্যবধানে স্আবারও বাড়ানো হয়েছে। সব চেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। রোববার (২৪ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৩ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ১৯ ডিসেম্বর ৩০, ২৭, ১৯, ০৫ নভেম্বর, ১৬ ও ২৭ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। ৭ দফায় সোনার দাম বাড়ানো হয়েছে ১২ হাজার ২৪৯ টাকা। রোববার থেকে আবারও সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এছাড়া গত ৭ ডিসেম্বর, ১ ও ৫ অক্টোবর এবং ২৮ সেপ্টেম্বর তিন দফা সোনার দাম কমানো হয়। তখন তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমে ৫ হাজার ৯৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৬৮ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৮৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার ২ হাজার ৯৯ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ২৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনারদাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ৪০৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১৭ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনারঅলংকার কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার অলংকার বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৫০০ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি সোনার অলংকার কিনতে ক্রেতাদের প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার বেশি গুনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!