Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
দ্বাদশ সংসদ নির্বাচন : আগ্নেয়াস্ত্র বহন করলেই ব্যবস্থা | Dailyvision দ্বাদশ সংসদ নির্বাচন : আগ্নেয়াস্ত্র বহন করলেই ব্যবস্থা | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

দ্বাদশ সংসদ নির্বাচন : আগ্নেয়াস্ত্র বহন করলেই ব্যবস্থা

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিদের সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসময় কেউ আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন করলেই নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। শুক্রবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪ এর উপসচিব ইসরাত জাহান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।  আরও বলা হয়, এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট-১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।  পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০ হাজার ৩১০টি। এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪৫ হাজার ২২৬টি অস্ত্র ব্যক্তির কাছে এবং ৫ হাজার ৮৪টি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রয়েছে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রার্থীরা। নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে কোনো কোনো প্রার্থীর অনুসারীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!