1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

পাবনা-৪ আসন থেকে নৌকা পেলেন গালিব শরীফ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পাবনা-৪ আসন (ঈশ্বরদী-আটঘোড়িয়া) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।

গালিব শরীফ প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী এবং এ আসনের পাঁচবারের নির্বাচিত এমপি ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের তৃতীয় পুত্র।

জাতিরপিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে গালিব শরীফ এক প্রতিক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈশ্বরদী ও আটঘোড়িয়ার জনগনকে তিনি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার বাবা মৃত্যুর পরে এলাকার জনগণ পাশে থেকে আমাকে সাহস যুগিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করব।

প্রয়াত পিতার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি জানিয়ে গালিব বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের সবই দিয়েছেন। আমার বাবা যেভাবে রাজনীতি করে গেছেন। আমার করা কাজকর্ম দিয়ে আমি আমার প্রয়াত পিতার স্মৃতিকে ঈশ্বরদী ও আটঘোড়িয়ার মানুষের বুকের মাঝে জাগ্রত রাখতে চাই। যতদিন আল্লাহ্তালা আমাকে হায়াত দিবেন, আমি আমার কাজের মধ্য দিয়ে প্রয়াত বাবার স্মৃতি যেন সুন্দরভাবে রাখতে পারি এ দোয়া সকলের নিকট প্রার্থনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!