1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রাশিয়ায় আউসোটপ উৎপাদন স্থাপনা পরিদর্শন করেছে বাংলাদেশী প্রতিনিধি দল

ডেক্স রিপোর্ট:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

কৃষিজাত পন্যের রেডিয়েশন ভিত্তিক প্রক্রিয়াজাতকরণ এবং গবেষণার লক্ষ্যে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে আরপিপি-৩৫০ গামা রেডিয়েশন স্থাপনার আধুনিকীকরণের কাজ চলছে। সম্প্রতি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি প্রতিনিধি দল রাশিয়ার লেনিনগ্রাদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবস্থিত একটি আইসোটপ উৎপাদন কারখানা পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইন্সটিটিউট অফ রেডিয়েশন এন্ড পলিমার টেকনোলজিসের প্রকল্প পরিচালক রুহুল আমীন খান। প্রতিনিধি দলকে স্থাপনাটি ঘুরে দেখানোর পাশাপাশি আইসোটপ, বিশেষ করে কোবাল্ট-৬০ এর উৎপাদন প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারনা প্রদান করা হয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) রসাটমের গণমাধ্যম শাখা থেকে প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

কারখানা পরিদর্শন শেষে রুহুল আমীন বলেন, “বর্তমানে বাংলাদেশ ও রাশিয়া পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে যৌথভাবে কাজ করছে। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মান, এবং রাশিয়া কর্তৃক বাংলাদেশের মাল্টিফাংশনাল প্রক্রিয়াজাত কেন্দ্রগুলো এবং নিউকিয়ার মেডিসিনের জন্য আইসোটপ সরবরাহ। রসাটমের সহযোগিতায় আমরা বাংলাদেশে একটি গবেষণা রিয়্যাক্টর স্থাপনের পরিকল্পনা করছি। এজাতীয় রিয়্যাক্টর থেকে আমাদের শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞান অর্জন এবং ভবিষ্যতের প্রকল্পগুলোতে তা প্রয়োগ করার সুযোগ পাবেন”।

রসাটমের ইলেকট্রিক্যাল বিভাগ রসএনার্গোএটমের উপ-মহাপরিচালক নিকিতা কনস্তানতিনোভ জানান, “রাশিয়ায় রেডিও আইসোটপ উৎপাদনের মূল প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করছে রসএনার্গোএটম। বিশ্ব বাজারে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুলোর চ্যানেল রিয়্যাক্টরে উৎপাদিত স্টেরিলাইজেশন কোবাল্টের শেয়ার খুব শীঘ্রই ৩০ শতাংশে উন্নীত হতে যাচ্ছে”।

লেনিনগ্রাদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রেডিয়েশন টেকনোলজি বিভাগের প্রধান আলেক্সি কন্দ্রাতিয়েভ জানান, “আমাদের এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত আইসোটপ গত ২০ বছরের অধিক সময় যাবত বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। জইগক-১০০০ রিয়্যাক্টরের অনন্য বৈশিষ্ট্য হলো বিদ্যুৎ উৎপাদন ব্যহত না করে এটি বিরতিহীনভাবে আইসোটপ উৎপাদন করতে সক্ষম”।

রসএনার্গোএটম উৎপাদিত পন্যের মধ্যে বেশ কিছু আইসোটপ রয়েছে যেগুলো বিভিন্ন শিল্পে, যেমন খাদ্য, মেডিসিন, এবং পরিবেশগত কিছু সমস্যার সমাধানে ব্যবহৃত হচ্ছে। উদাহরণ স্বরূপ, কোবাল্ট-৬০ বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি ও সামগ্রীর স্টেরিলাইজেশনে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও এই আইসোটপটি বিভিন্ন খাদ্য পন্যের ডিজইনফেকশন ও সেলফ লাইফ বৃদ্ধি ও পদার্থের পলিমার গুনাবলী পরিবির্তনের কাজে বহুল ব্যবহৃত। মেডিক্যাল আয়োডিন-১২৫ এবং আয়োডিন-১৩১ থাইরয়েড ক্যান্সার নির্নয় ও চিকিৎসায় ব্যবহৃত রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নির্ধারিত সিন্টিগ্রাফি এবং সিঙ্গেল-ফোটন টমোগ্রাফিতে টেকনিশিয়ান-৯৯এম আইসোটপ ব্যবহৃত হচ্ছে। অদূর ভবিষ্যতে লেনিনগ্রাদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সামারিয়াম- ১৫৩ নামক আইসোটপটির উৎপাদন শুরু হবে। রাশিয়ার কুর্স্ক এবং স্মলেন্সক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুলোতেও আইসোটপ উৎপাদনের সম্ভাব্যতা পরীক্ষা করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!