1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালানের প্রটোকল চুক্তি স্বাক্ষর

ডেক্স রিপোর্ট :
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানীর (ইউরেনিয়াম) প্রথম চালান দেশে আনতে চূড়ান্ত প্রটোকল স্বাক্ষর হয়েছে। বুধবার (৯ আগস্ট) রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত ইউরেনিয়াম প্লান্টে বাংলাদেশ-রাশিয়ার এই প্রটোকল স্বাক্ষরিত হয়েছে বলে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর ফোনে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাংলাদেশের পক্ষে রূপপুর প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এবং রাশিয়ার পক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট মি. ডেইরি এই প্রটোকলে স্বাক্ষর করেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) ম্যানুফ্যাকচারিং প্লান্টে রূপপুরের জ্বালানি প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সব বিধি অনুসরণ করে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরুতে প্রথম ব্যাচের ইউরেনিয়াম বাংলাদেশের রূপপুর প্রকল্প এলাকায় এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত: পাবনার ঈশ্বরদীতে পরমাণু বিদ্যুতের দুটি ইউনিটের মাধ্যমে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহৎ এ প্রকল্পটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হবে বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!