1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

১২ হাজার বাসিন্দার জন্য দুবাইয়ে এমিরেটসের মেগা কেবিন ক্রু পল্লি।

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
Oplus_16908288
দুবাই ইনভেস্টমেন্টস পার্ক (ডিআইপি)-এর সঙ্গে সম্পাদিত একটি  চুক্তির অধীনে  এমিরেটস এয়ারলাইন তাদের কেবিন ক্রুদের জন্য নতুন আবাসিক প্রকল্প নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। মাল্টি বিলিয়ন দিরহাম ব্যয়ে নির্মিতব্য  এই কেবিন ক্রু পল্লিতে  সর্বোচ্চ ১২ হাজার কেবিন ক্রু সদস্য বসবাস করতে পারবেন। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নির্মাণকাজ শুরু হবে এবং প্রথম ধাপ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৯ সালে। প্রকল্পে প্রতিটি ১৯ তলা বিশিষ্ট  ২০টি আধুনিক আবাসিক ভবন নির্মিত হবে । ভবনগুলোতে এক, দুই ও তিন কক্ষের অ্যাপার্টমেন্ট থাকবে।
কেবিন ক্রু ভিলেজে দোকান, রেস্তোরাঁ, ফিটনেস সুবিধা, স্বাস্থ্যসেবা কেন্দ্র, পার্ক ও উন্মুক্ত স্থানসহ নানা আধুনিক সুবিধা থাকবে। হাঁটার পথ, সুইমিং পুল ও সবুজ পরিবেশ বাসিন্দাদের সক্রিয় জীবনযাত্রা নিশ্চিত করবে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) ও দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি)-এর মাঝামাঝি কৌশলগত অবস্থানে অবস্থিত এই প্রকল্প আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নিজস্ব হাব স্থানান্তরে এমিরেটসের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রস্তুতির অংশ। এমিরেটসের কর্মীদের উন্নত জীবনমান নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন এই প্রকল্প।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!