1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

এমিরেরটস যাত্রীদের জন্য দুবাইয়ে সাত শতাধিক শীতকালীন অবিশ্বাস্য অফার

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
Oplus_16908288
চলতি শীত মৌসুমে দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী বাংলাদেশী যাত্রীরা তাদের “মাই এমিরেটস পাস” ব্যবহার করে আকর্ষণীয় এই নগরীতে ৭০০টিরও বেশি এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন। বছর জুড়েই চলতে থাকা “মাই এমিরেটস পাসের” শীতকালীন সংস্করণে আরো বেশ কিছু আকর্ষণীয় অফার যুক্ত করা হয়েছে বলে এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করা অত্যন্ত সহজ। যাত্রীরা নির্ধারিত  স্থানগুলোতে  তাদের এমিরেটস বোর্ডিং পাস (ফিজিক্যাল বা ডিজিটাল) ও বৈধ পরিচয়পত্র প্রদর্শন করেই বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা নিতে পারবেন। অনলাইনে চেক-ইন করা যাত্রীদের  এমিরেটস অ্যাপ বা ওয়ালেটে বোর্ডিং পাস সাথে সাথেই ডাউনলোড করে স্ক্রিনশর্ট সংরক্ষণের  পরামর্শ দেওয়া হয়েছে  , কারণ পরবর্তীতে তা আর পাওয়া যাবেনা।
 ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। দুবাই অবস্থানকালে  যাত্রীদের জন্য  বিভিন্ন বিলাসবহুল রেস্টুরেন্টে, শপিং, এবং বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থানে রয়েছে   ডিসকাউন্ট সুবিধা। ‘মাই এমিরেটস পাস’-এর আওতায় যেসকল  জনপ্রিয় ও আকর্ষণীয় স্থানগুলো অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো; আকোয়াভেঞ্চার ওয়াটার পার্ক, স্কাইডাইভ দুবাই, মিউজিয়াম অব দ্য ফিউচার, ইনসাইড বুর্জ আল আরব ট্যুর, আর্টে মিউজিয়াম দুবাই, এবং দ্য মেসি এক্সপেরিয়েন্স।
এ ছাড়াও আগামী ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের জন্য অপেক্ষা করছে দুবাই শপিং ফেস্টিভ্যালে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। শপিং, বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনা, পরিবার-বান্ধব বিনোদন ইত্যাদিতে এই ডিসকাউন্ট অফার প্রযোজ্য হবে। সাথে থাকবে দুর্দান্ত সব পুরস্কার জিতে নেবার সুযোগ।
বর্তমানে এমিরেটস ঢাকা – দুবাই রুটে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।
www.emirates.com সাইটে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!