1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

পরমাণু শিল্পে নারী ও যুবাদের অংশগ্রহণ বৃদ্ধিতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে রসাটম

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং রসাটমের অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রসাটম কর্পোরেট একাডেমী বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম, সেমিনার এবং কৌশলগত সেশনের আয়োজন করবে। এর লক্ষ্য হলো পরমাণু শিল্পে নারী এবং যুব সম্প্রদায়ের অধিকতর অংশগ্রহণ উৎসাহিত করা। সম্প্রতি ভিয়েনায় সমাপ্ত আইএইএ’র ৬৯তম বার্ষিক সম্মেলনের সাইডলাইনে উভয় প্রতিষ্ঠান দুই বছর মেয়াদী এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে রসাটমের মিডিয়া উইং জানিয়েছে।

আইএইএ’র মহাপরিচালক মিখাইল চুদাকভ এবং রসাটম কর্পোরেট একাডেমীর মহাপরিচালক ইউলিয়া উঝাকিনা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। রসাটমের মানবসম্পদ বিভাগের মহাপরিচালক তাতিয়ানা তেরেন্তিয়েভা এসময় উপস্থিত ছিলেন।

মিখাইল চুদাকভ বলেন, “আজকে আমরা এমন একটি মাইলফলক চুক্তি স্বাক্ষর করেছি যার মাধ্যমে রসাটমের সঙ্গে আমাদের দীর্ঘ মেয়াদী এবং ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের উন্মোচন হলো। আইএইএ’র সহযোগিতা কেন্দ্রের সম্মানজনক মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে রসাটম কর্পোরেট একাডেমীর জন্য এটি প্রথম পদক্ষেপ। এই চুক্তির সম্ভাবনা ব্যাপক বলে আমি মনে করি”।

তিনি আরো বলেন, “আমাদের অংশীদারিত্বে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়ে থাকে, যার মধ্যে রয়েছে মেধাসম্পন্ন যুবাদের নিয়ে কাজ করা এবং পরমাণু শিল্পে নারী পেশাজীবীদের নেতৃত্ব প্রদানের সম্ভাব্য ক্ষমতাকে বিকশিত করা”।

ইউলিয়া উঝাকিনা বলেন, “পরমাণু শিল্পে কর্মীদের প্রশিক্ষণ প্রদানে আমরা রসাটমের অভিজ্ঞতা এবং উত্তম চর্চাগুলো ভাগাভাগি করতে প্রস্তুত আছি, যা কর্মীদের মাঝের সম্ভাবনাকে বিকশিত করবে এবং অধিক সংখ্যক তরুণ ও নারীদের এই শিল্পে আকৃষ্ট করবে। মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ শুধুমাত্র আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় বরং বৈশ্বিক পরমাণু শিল্প বিশেষকরে পরমানু শিল্প ক্ষেত্রে নবাগতদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ”।

তাতিয়ানা তেরেন্তিয়েভা জানান, “কর্মীদের ক্ষেত্রে সাস্টেইনিবিলিটি রসাটমের জন্য অগ্রাধিকারমূলক একটি কাজ। আমরা বৈশ্বিক পরমাণু শিক্ষা পদ্ধতি তৈরি করছি, যার মূলে রয়েছে উত্তম চর্চা এবং আইএইএ মানদন্ড। এটি আন্তর্জাতিক সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিতের ভিত্তি। আমার বিশ্বাস আইএইএ’র সঙ্গে পার্টনারশীপ এবং সহযোগিতার উন্নয়নে এই চুক্তিটি নতুন একটি ধাপ যা উচ্চমানের বিশেষজ্ঞদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!