1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

নিউ ইয়র্কে পরিচালিত এমিরেটসের সকল এ৩৮০ ফ্লাইটে থাকবে ‘প্রিমিয়াম ইকোনমি’ কেবিন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
এমিরেটস এয়ারলাইন নিউ ইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তাদের পরিচালিত সকল এ৩৮০ ফ্লাইটে বহুল প্রশংসিত ‘প্রিমিয়াম ইকোনমি’ কেবিনসহ চার শ্রেণীর কেবিন সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে, এমিরেটসের একটি দৈনিক এ৩৮০ ফ্লাইটে (EK 203/ 204) এই কেবিন সেবা পাওয়া যাওয়ার খবর তাদের মিডিয়া উইং জানিয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে দুবাই-নিউ ইয়র্ক জেএফকে রুটে পরিচালিত বিরতিহীন দৈনিক দু’টি ফ্লাইটে (EK 201/ 202) প্রিমিয়াম ইকোনমি সেবা পাওয়া যাবে। তাছাড়াও, ১০ নভেম্বর থেকে ভায়া মিলান, দুবাই ও নিউ ইয়র্কের মধ্যে পরিচালিত দৈনিক ফ্লাইটেও (EK 205/ 206) এই কেবিন সেবা যুক্ত হচ্ছে। এর ফলে, যেসকল যাত্রীরা দুবাই-মিলান রুটে ভ্রমণ করবেন, তারা মোট দু’টি দৈনিক ফ্লাইটে প্রিমিয়াম ইকোনমি সেবা পাবেন। উল্লেখ্য, ইতোমধ্যে এই রুটে একটি ফ্লাইটে এই সেবা প্রদান করা হচ্ছে।
এমিরেটস আগামী ২০২৬ সালের মার্চ মাস নাগাদ বিশ্বে মোট ৬৮টি গন্তব্যে প্রিমিয়াম ইকোনমি কেবিন চালু করবে। এয়ারবাস এ৩৮০, বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের সাহায্যে এই সেবা প্রদান করা হবে।
এমিরেটসের এ৩৮০ উড়োজাহাজে প্রিমিয়াম ইকোনমি কেবিন দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন- https://www.emirates.com/ae/english/experience/3d-seatmap/

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!