1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

এমিরেটসের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০ এর নতুন গন্তব্য চীনের হাংজু

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
চলতি বছরের ২৬ অক্টোবর থেকে চীনের   হাংজুতে  এমিরেটস তাদের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের সাহায্যে দৈনিক ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। অতি  সম্প্রতি এই নগরীতে বাণিজ্যিক সেবা চালু করেছে এয়ারলাইনটি। এ৩৫০ চালুর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুবাই-হাংজু রুটে প্রিমিয়াম ইকোনমি কেবিন সেবা যুক্ত হচ্ছে বলে এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
 বিলাসবহুল ভ্রমণকে আরও সহজলভ্য করতে এমিরেটস প্রিমিয়াম ইকোনমি কেবিন চালু করে । এই শ্রেনীতে ভ্রমনের অভিজ্ঞতা অনেকাংশে  অন্যান্য  এয়ারলাইনের বিজনেস শ্রেনীর সমতুল্য তবে ভ্রমণ ব্যয় সাধ্যের মধ্যে ।
এই শ্রেণিতে রয়েছে প্রশস্ত চামড়ার রিক্লাইনিং সিট, বেশী  লেগ স্পেস,  ফুটরেস্ট, অ্যাডজাস্টেবল হেডরেস্ট, সিটে চার্জিং পয়েন্ট, সাইড ককটেল টেবিল, ১৩.৩ ইঞ্চি টিভি স্ক্রিন, বড় আকারের বালিশ, কম্বল এবং নির্দিষ্ট ফ্লাইটে কমপ্লিমেন্টারি অ্যামেনিটি কিট।
২০০৮ সালের পর এমিরেটস বহরে প্রথম নতুন মডেলের  এ৩৫০ যুক্ত হয়।  এর আগে এয়ারলাইন বহরে ছিল শুধু  বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৮০ । এমিরেটসের নতুন সিগনেচার ইন্টেরিয়রে সজ্জিত এ৩৫০-এ রয়েছে আধুনিক ও প্রশস্ত কেবিন, উঁচু ছাদ এবং প্রশস্ত আইল, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর সেবা ও উদ্ভাবনী ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম।
তিন শ্রেণি বিশিষ্ট এ৩৫০ উড়োজাহাজে  মোট ৩১২টি আসন রয়েছে, যার মধ্যে বিজনেস শ্রেনিতে নতুন প্রজন্মের  ৩২টি আসন, প্রিমিয়াম ইকোনমি শ্রেনিতে ২১টি এবং  ইকোনমি শ্রেনিতে ২৫৯টি যাত্রী আসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!