1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

এমিরেটসের কমার্শিয়াল টিমে গুরুত্বপূর্ণ ৫ নিয়োগ

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

উড়োজাহাজ বহর ও নেটওয়ার্ক বিস্তার এবং নতুন প্রোডাক্ট চালুর ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে এমিরেটস এয়ারলাইন তাদের কমার্শিয়াল টিমে পাঁচজন অভিজ্ঞ ব্যাক্তিকে নিয়োগ প্রদান করেছে। এমিরেটসের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট (প্যাসেঞ্জার সেলস এবং কান্ট্রি ম্যানেজমেন্ট) নাবিল সুলতান কমার্শিয়াল টিমকে নেতৃত্ব দেবেন। এমিরেটসের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমার্শিয়াল টিমে পাঁচজন অভিজ্ঞ ব্যাক্তিকে নিয়োগ প্রদানের খবর জানিয়েছে।

নতুন নিয়োগের অংশ হিসেবে ম্যাথিউ স্কট এমিরেটস নেটওয়ার্ক প্যাসেঞ্জার সেলস ডেভেলপমেন্ট টিমের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বিশ্বজুড়ে এমিরেটসের বিক্রয় এবং অবকাশ টিমের দায়িত্বে থাকবেন। তিনি ইতোপূর্বে এমিরেটস স্কাইকার্গোর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আবদুল্লাহ আল ওলামা’কে পদোন্নতি দিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার রিজিয়নাল ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে। এর পূর্বে তিনি দূরপ্রাচ্য অঞ্চলের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার- কমার্শিয়াল অপারেশন্স হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি দূরপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের কমার্শিয়াল কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন।

সাব সাহারান আফ্রিকা আঞ্চলিক ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন রশীদ আলার্ধা। তিনি ইতোপূর্বে শ্রীলংকা এবং মালদ্বীপের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

দক্ষিণ এবং মধ্য ইউরোপ আঞ্চলিক ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন ফ্লাভিও ঘিরিনঘেলি।

পশ্চিম এবং উত্তর ইউরোপ আঞ্চলিক ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে চলতি মাসেই যোগ দেবেন পিয়েরফ্রান্সিসকো ক্যারিনো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!