1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

চীনে আন্তর্জাতিক ইভেন্টে চতুর্থ প্রজন্মের পরমাণু প্রযুক্তি প্রদর্শন করেছে রসাটম

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

সম্প্রতি চীনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড নিউক্লিয়ার ইউনিভার্সিটি’ এর ‘সামার ইন্সটিটিউট’ ইভেন্টে রুশ পরমাণু শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের ছয়জন এমপ্লয়ী অংশগ্রহণ করেন। সামার ইন্সটিটিউট মূলত একটি শিক্ষামূলক প্রোগ্রাম যার লক্ষ্য হলো বিভিন্ন দেশের নিউক্লিয়ার শিল্পে কর্মরতদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা করা। রসাটমের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে চীনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড নিউক্লিয়ার ইউনিভার্সিটি’ এর ‘সামার ইন্সটিটিউট’ এর খবর জানিয়েছে।

এবারের প্রোগ্রামে রুশ রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম তাদের সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের পরমাণু রিয়্যাক্টর প্রযুক্তি উপস্থাপন করে। একটি কোজড নিউক্লিয়ার সাইকেল অর্জনে এই প্রযুক্তিটি যুগান্তকারী হিসেবে বিবেচিত। এজাতীয় নিউক্লিয়ার সাইকেলে বিভিন্ন ধাপে পরমাণু জ্বালানীর রূপান্তরে ব্যবহৃত প্রযুক্তিগুলোর ধারাবাহিকতা ব্যাখ্যা করা হয়।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (IAEA) এর সংজ্ঞা অনুযায়ী চতুর্থ প্রজন্মের পরমাণু শক্তি ব্যবস্থায় যেসকল প্রযুক্তি ব্যবহৃত হয় তাদের সম্মিলিত লক্ষ্য হলো পরমাণু জ্বালানীর দক্ষতা বৃদ্ধি, অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণ, এনার্জী দক্ষতা অর্জন এবং স্পেন্ট ফুয়েলের পরিমান উল্লেখযোগ্যভাবে হ্রাস করা ইত্যাদি।

পরমাণু শিল্পের এমপ্লয়ীদের মধ্যে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতি বছর ওয়ার্ল্ড নিউক্লিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে সামার ইন্সটিটিউট আয়োজিত হয়ে থাকে। এটি একটি ২৭০ ঘন্টাব্যাপী নিবিড় আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম। রোটেশন পদ্ধতিতে বিভিন্ন দেশ এটির আয়োজন করে থাকে। এই কার্যক্রমে অন্তর্ভূক্ত থাকে- লেকচার, ব্যবহারিক ক্লাস, বিভিন্ন পরমাণু শিল্প স্থাপনা পরিদর্শন এবং দলভিত্তিক প্রকল্প। প্রতি বছর এই প্রোগ্রামে ৭০ জন অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!