1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

কলকাতা রুটে প্রিমিয়াম ইকোনমি সেবা চালু করছে এমিরেটস

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মুম্বাই, বেঙ্গালুরু ও আহমেদাবাদে সফলভাবে প্রিমিয়াম ইকোনমি শ্রেণি চালুর পর এবার কলকাতা রুটে এই সেবা শুরু করতে যাচ্ছে এমিরেটস। আগামী ১৮ জুলাই থেকে দুবাই-কলকাতা রুটে চালু হতে যাচ্ছে এই নতুন প্রিমিয়াম ইকোনমি সেবা। এমিটেসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

যাত্রীরা এখন থেকে সপ্তাহে চারদিন (বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার) পরিচালিত ইকে ৫৭৩ ফাইটে প্রিমিয়াম ইকোনমি শ্রেনীর সেবা পাবেন।

আকর্ষণীয় ডিজাইনের নতুন প্রিমিয়াম ইকোনমি কেবিনটিতে যাত্রীদের জন্য আরো বেশী আরামদায়ক ও উপভোগ্য। এতে রয়েছে প্রশস্থ ক্রিম রঙের লেদার আসন, বাডতি লেগরুম, সুবিধাজনক হেডরেস্ট, বেশী রিকাইন করার সুবিধা ইত্যাদি বাড়তি অনেক সুবিধা।

ফাইটে সুস্বাদু আঞ্চলিক খাবার পরিবেশন করার জন্য ব্যবহৃত হবে রয়্যাল ডলটন ফাইন চায়না টেবিলওয়্যার ও স্টেইনলেস স্টিল কাটলারি সেট। বেভারেজ মেনুতে থাকবে আরো বেশী অপশন।

প্রত্যেকটি আসনের সঙ্গে থাকবে ১৩.৩ ইঞ্চির এইচডি স্ক্রিন, যেখানে এমিরেটসের বিখ্যাত ‘আইস ইন-ফাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমে অসংখ্য বিনোদনের অপশন।

প্রিমিয়াম ইকোনমি যাত্রীরা ৩৫ কেজি পর্যন্ত চেক-ইন ব্যাগেজ এবং ১০ কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন।
এমিরেটসের সর্বাধুনিক বোয়িং ৭৭৭ বিমানে প্রিমিয়াম ইকোনমি কেবিনে ২৪টি আসন রয়েছে, যা যাত্রীদের জন্য উন্নত ও উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ধাপে ধাপে আরও বেশি সংখ্যক এমিরেটস উড়োজাহাজে এই প্রিমিয়াম ইকোনমি শ্রেনী সেবা চালু করা হচ্ছে।

বর্তমানে এমিরেটস কলকাতা থেকে দুবাই রুটে প্রতি সপ্তাহে ১১টি ফাইট পরিচালনা করছে যার মধ্যে ইকে৫৭২/৭৩ ফাইটে সপ্তাহে চারদিন প্রিমিয়াম ইকোনমি শ্রেনী সেবা পাওয়া যাবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!