1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

এমিরেটস ২০২৫ সালের বিশ্বের সর্বোচ্চ সুপারিশকৃত ব্র্যান্ড

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে পরিচালিত এক অনলাইন জরিপে ২০২৫ সালের বিশ্বের “সর্বোচ্চ সুপারিশকৃত ব্র্যান্ড” হিসেবে স্বীকৃতি পেয়েছে এমিরেটস এয়ারলাইন। শীর্ষস্থানীয় গবেষণা ও বিশ্লেষণ সংস্থা ইউগভ (YouGov) পরিচালিত এই জরিপে বিশ্বের শীর্ষ দশ ব্র্যান্ডের মধ্যে এয়ারলাইনের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছে এমিরেটস।এমিরেটসের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

ইউগভের র‍্যাংকিং নির্ধারণ করা হয়, কোনও ব্র্যান্ডের কত শতাংশ গ্রাহক তা তাদের বন্ধু ও সহকর্মীদের সুপারিশ করেন তার ভিত্তিতে। ২০২৫ সালের জরিপে এমিরেটস ৮৮.৪ শতাংশ সুপারিশ স্কোর অর্জন করে, যা নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

২০২৪ সালের ১ জুন থেকে ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত বিশ্বের ২৮টি বাজারে ১০ লাখের বেশি গ্রাহকের মধ্যে এই জরিপ চালানো হয়। প্রতিটি বাজারের পজিটিভ সুপারিশ স্কোর এবং গ্রাহক সংখ্যার অনুপাত মিলিয়ে এই গড় স্কোর নির্ধারিত হয়েছে।

এমিরেটস এয়ারলাইনের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, “বিশ্বজুড়ে যাত্রীদের সঙ্গে আমাদের যে গভীর আস্থার সম্পর্ক গড়ে উঠেছে, এই স্বীকৃতি তারই প্রমাণ। যাত্রীরা শুধু গন্তব্যে পৌঁছাতে নয়, বরং যত্ন, নির্ভরযোগ্যতা ও উৎকর্ষতার সঙ্গেই এই অভিজ্ঞতাটি নিতে আমাদের ওপর আস্থা রাখেন।”

বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা দিতে এমিরেটস নিয়মিত সেবা ও পণ্যে বিনিয়োগ করে আসছে। আকাশপথ এবং ভূমিতে যাত্রার প্রতিটি পর্যায়কে আরও স্মরণীয় করে তুলতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

২০২৫ সালের প্রথমার্ধে এমিরেটস তার বৈশ্বিক নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করেছে। ইতিমধ্যে তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট চালু হয়েছে এবং শিগগিরই হানঝৌ-ও এই নেটওয়ার্কে যুক্ত হবে। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে এয়ারলাইনটি নয়টি নতুন ট্রাভেল রিটেইল স্টোর চালু করেছে। নতুন এয়ারবাস এ৩৫০ বিমানগুলো ইতোমধ্যে দশটি গন্তব্যে সেবা দিচ্ছে। এমিরেটস বিশ্বের প্রথম “অটিজম সার্টিফায়েড” এয়ারলাইন হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!