1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

প্যারিস এয়ারশো’তে এমিরেটস প্রদর্শন করলো তাদের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (১৯ জুন) সমাপ্ত হচ্ছে প্যারিস আন্তর্জাতিক এয়ারশো’র ৫৫তম আসর। দীর্ঘ ১৫ বছর পর এমিরেটস এবারে জনপ্রিয় এই এয়ারশো’তে হাজির হয়েছে তাদের সর্বশেষ সংযোজিত অত্যাধুনিক এয়ারবাস এ৩৫০ নিয়ে। এমিরেটসের এই উড়োজাহাজগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো, পরবর্তী প্রজন্মের কেবিন ডিজাইন, অত্যাধুনিক ইন্টেরিয়র এবং প্রযুক্তির ব্যবহার। এমিরেটসের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এয়ারশো’তে প্রদর্শিত এয়ারবাসগুলো সুপ্রশস্ত তিন কেবিন বিশিষ্ট, যার বিজনেস শ্রেণীতে রয়েছে পরবর্তী প্রজন্মের ৩২টি লাই-ফ্ল্যাট আসন, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীতে ২১টি এবং ইকোনমি শ্রেণীতে ২৫৯টি আসন।

ভিজিটররা এয়ারবাসটির বিভিন্ন আধুনিক সুবিধা সম্পর্কে জানতে এবং বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পান। উড়োজাহাজের কেবিনগুলো তুলনামূলকভাবে সুপ্রশস্ত এবং এর সিলিং এর উচ্চতা অপেক্ষাকৃত বেশি। স্টোরেজের জায়গাটিও প্রশস্ত। কেবিনের ভিতর যাত্রীদের চলাচলের জন্য আইলগুলো অপেক্ষাকৃত চওড়া। ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় উন্নততর প্রযুক্তি ব্যবহারের ফলে যাত্রীরা সিনেম্যাটিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। কেবিন লাইটিং এর ক্ষেত্রেও নতুনত্ব আনা হয়েছে। ওয়াইফাই অনেক দ্রুত এবং সীট এরগোনমিক্স যথেষ্ট উন্নত।

চলতি বছরের শেষ নাগাদ এমিরেটস তাদের এ৩৫০ এর সাহায্যে ১৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে সক্ষম হবে। ইতোমধ্যে এয়ারলাইনটির বহরে ৬০টি এজাতীয় উড়োজাহাজ যুক্ত হয়েছে এবং আগামী বছরগুলোতে আরও ৫৮টি যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!